1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

নাগেশ্বরীতে হতদরিদ্র বৃদ্ধাকে ঘর উপহার দিল রশিদ মন্ডল ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

তারেক খান মজলিশ তারা, নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রশিদ মন্ডল ফাউন্ডেশন। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় ভিতরবন্দ সরকারপাড়া গ্রামের হতদরিদ্র, নিঃসন্তান ও আশ্রয়হীন বৃদ্ধা গোলাপি বেগম (৮০)-কে একটি নতুন ঘর উপহার দেয় সংগঠনটি।

জানা যায়, মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনীর গুলিতে স্বামীকে হারান গোলাপি বেগম। দীর্ঘদিন ধরে তিনি পলিথিনের ঘেরা একটি ঝুপড়িতে মানবেতর জীবন যাপন করছিলেন। আশ্রয়হীন এই বৃদ্ধার করুণ জীবনের খবরে এগিয়ে আসে রশিদ মন্ডল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের নিজস্ব তহবিল ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় নির্মিত ঘরটি তার হাতে তুলে দেওয়া হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগীতশিল্পী ও নজরুল গবেষক সুব্রত কুমার ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এম জে এস আলম। এছাড়াও উপস্থিত ছিলেন রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আব্দুল গণি, আনন্দ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মজিবর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঘর পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা গোলাপি বেগম। এ সময় তিনি বলেন, “জীবনে মাথা গোঁজার মতো একটু ঠাঁই পাবো, কখনো ভাবিনি। আজ আমি বেঁচে থাকার স্বপ্ন দেখছি।”

উল্লেখ্য, রশিদ মন্ডল ফাউন্ডেশন ইতোমধ্যে বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, “আমরা মানবিক দায়িত্ব থেকে সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি, এটা আমাদের নৈতিক দায়িত্ব।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!