কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় কলেজের শিক্ষার্থীদের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করে সরকার আজ ২২ জুলাইকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে।
এ প্রেক্ষিতে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা জানিয়েছে, ২২ জুলাইয়ের অধীন সকল বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫-এর পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ব্যাপক প্রচারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
প্রেরক:
প্রফেসর ড. খলেদুল্লাহ এনামুল কবির
সভাপতি, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি
ও চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
তারিখ: ২২ জুলাই ২০২৫
ফোন: ০২-৯৩৬২৫৩৫
Leave a Reply