1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বেরোবি উপাচার্যের শোক প্রকাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

সোমবার (২১ জুলাই) এক শোক বার্তায় উপাচার্য বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত।এই হৃদয়বিদারক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী অভিভাবক এবং বিমানবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। তাঁদের অকাল মৃত্যুতে সমগ্র জাতি আজ গভীর বেদনা ও শোকে মুহ্যমান।

বেরোবি উপাচার্য শোক বিবৃতিতে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এই হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় সারাদেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!