1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

রৌমারীতে জামাই-শাশুড়ি গ্রেফতার: এক হাজার পিস ইয়াবা ও নগদ ১.৮২ লাখ টাকা উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের অভিযানে জামাই ও শাশুড়িকে ইয়াবা ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে এক হাজার পাঁচ (১০০৫) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ বিরাশী হাজার পাঁচশত (১,৮২,৫০০) টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রবিবার (২০ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে চৌকস পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন:

  • মোঃ বাবুল মিয়া (৩২), পিতা: মোঃ সাখাওয়াত হোসেন, গ্রাম: ধনারচর মধ্য পাড়া।
  • মোছাঃ মর্জিনা খাতুন (৪৩), পিতা: মৃত নুরুল ইসলাম, স্বামী: মোঃ শমেস আলী, গ্রাম: চর লালকুড়া।

পুলিশ জানায়, মর্জিনা খাতুনের বসতবাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ উক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকৃত মালামাল:

  • ইয়াবা ট্যাবলেট: ১০০৫ পিস
  • নগদ টাকা: ১,৮২,৫০০/- টাকা
  • মোবাইল ফোন: ২টি

রৌমারী থানার ওসি জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রৌমারী থানা পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!