নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। আহতদের সবাইকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খান।
তিনি বলেন, “উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আমরা চারজনকে জীবিত উদ্ধার করেছি এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য সিএমএইচ-এ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনার কারণ জানতে বিমান বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply