1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

ডিবি পুলিশের ধাওয়ায় ধরলায় ঝাঁপ, নিখোঁজ যুবক

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:

লালমনিরহাটের মোগলহাট এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ধাওয়ার মুখে পালানোর সময় ধরলা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন শান্ত কুমার (২০) নামে এক যুবক। রবিবার (২০ জুলাই) সকালে মোগলহাট ইউনিয়নের ছয়মাথা ধরলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শান্ত কুমার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের মিলন কুমারের ছেলে। এ ঘটনায় তার সঙ্গে থাকা কমল চন্দ্র বিশ্বাস (২৮) ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত ও কমল মোটরসাইকেলে করে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে গাঁজা নিয়ে লালমনিরহাটে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাদের ধাওয়া করে। ছয়মাথা ঘাট এলাকায় পুলিশ দেখে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। কমলকে আটক করা সম্ভব হলেও শান্ত কুমার ধরলা নদীতে ঝাঁপ দেন এবং সেখান থেকেই নিখোঁজ হন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রোববার বিকেল পর্যন্ত শান্ত কুমারের সন্ধান পাওয়া যায়নি।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাদ আহম্মেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদক বহনের সময় দুই যুবককে আটকানোর চেষ্টা করি। তাদের বিরুদ্ধে লালমনিরহাটে একাধিক মাদক মামলা রয়েছে। ধৃত কমল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। শান্ত কুমার নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। উদ্ধারে কাজ চলছে।

এদিকে শান্ত কুমারের পরিবার বলছে, তিনি সাঁতার জানতেন। তাই নিখোঁজ হওয়াটা সন্দেহজনক।

লালমনিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, ৯৯৯-এ কল দেওয়ার পর রংপুর থেকে একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করছে। তবে নিখোঁজ ব্যক্তির খোঁজ এখনো পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!