1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র।

রবিবার (২০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও দীপ জন মিত্রের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন প্রেসক্লাব ও মিডিয়া সংগঠনের প্রায় ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সিটি প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক কাজল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন মিডিয়া সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার মাদক নির্মূল, শিক্ষার উন্নয়ন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, পর্যটন কেন্দ্র গড়ে তোলা ও স্থলবন্দরের উন্নয়নসহ নানাবিধ সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। ইউএনও দীপ জন মিত্র এসব বিষয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

সভা শেষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, ইউএনও দীপ জন মিত্র বিসিএসের ৩৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বৃহস্পতিবার তিনি ভূরুঙ্গামারীতে দায়িত্ব গ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!