1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

জাতিসংঘ অফিসে ষড়যন্ত্রের প্রতিবাদে মামুনুলের হুঁশিয়ারি, কুড়িগ্রামে খেলাফতের চার প্রার্থী ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য বিস্তারের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠসংলগ্ন শাপলা চত্বরে অনুষ্ঠিত এক গণসমাবেশে তিনি বলেন, “২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ বাকশালী ও ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে দেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করার স্বপ্ন দেখেছে। শেখ হাসিনা এক নব্য লেডি ফেরাউনের মতো স্বৈরতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন।”

‘গণহত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিচার এবং খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনে গণজাগরণ’ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইব্রাহিম খলিল নোমানী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সুজা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ।

সমাবেশের শেষ পর্যায়ে মাওলানা মামুনুল হক কুড়িগ্রামের চারটি আসনের জন্য জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেন। প্রার্থীরা হলেন—

কুড়িগ্রাম-১: শহিদুল ইসলাম ফয়েজি

কুড়িগ্রাম-২: মুফতি নুরুদ্দীন কাশেমী

কুড়িগ্রাম-৩: মামুনুর রশীদ

কুড়িগ্রাম-৪: মুফতি শাহাদত হোসাইন

সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!