1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে মসজিদের কার্নিস ভেঙে মুসল্লির মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মসজিদের ছাদের কার্নিস (রেলিং) ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক মুসল্লির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন একই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজ আদায়ের আগে অজু শেষ করে মসজিদে প্রবেশ করছিলেন আব্দুল মমিন। ঠিক তখনই হঠাৎ করে ছাদের উপরের কার্নিস ভেঙে তার ওপর পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে, কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশেই মসজিদটি হওয়ায় তিনি প্রতিদিন নিয়মিত নামাজ আদায় করতেন। শনিবারও প্রতিদিনের মতো মাগরিবের নামাজে অংশ নিতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!