1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নে পদক্ষেপ নিন: অন্তর্বর্তী সরকারকে মামুনুল হক

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস, কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নীতিনির্ধারণী সিদ্ধান্তের দায়িত্ব পরবর্তী সরকারের ওপর অর্পণ করে দেশের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখবে এমনটাই আমরা প্রত্যাশা করি।”

শাপলা চত্বরে গণহত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণজাগরণ প্রসঙ্গে মামুনুল হক বলেন, “বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমরা নিপীড়নের শিকার হয়েছি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা যেন হানাহানিতে রূপ না নেয়। আওয়ামী অপশক্তিকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।”

তিনি বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা এবং জেলা আমীর মুফতি ইব্রাহীম খলিল নোমানীসহ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। গণসমাবেশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ জনতা অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!