এফ কে আশিক, ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিজবুল আরাফাত উপজেলা শাখার উদ্যোগে ২০তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ব আলী মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহামুদ। সম্মেলনের সঞ্চালনা করেন হিজবুল আরাফাতের সহকারী সম্পাদক আলহাজ্ব ফয়জার রহমান মাস্টার।
বক্তব্য রাখেন হিজবুল আরাফাতের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিল, সোনাহাট ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও হিজবুল আরাফাতের কার্যকরী সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, আলহাজ্ব ফেরদৌস হোসেন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, সোনাহাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আনোয়ারুল ইসলাম, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী, মাওলানা আব্দুল বারী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল আউয়াল এবং হিজবুল আরাফাতের কার্যকরী সদস্য আরাফাত হোসেন টিটু।
অনুষ্ঠান শেষে হিজবুল আরাফাতের কোষাধ্যক্ষ মাওলানা হাফেজ নুরুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নতুন ৪৬ জন হাজীসহ প্রায় চার শতাধিক হাজী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে হাজীদের মাঝে মিলনমেলা
Leave a Reply