1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সবুজের মাঝে শহিদদের স্মৃতি কুড়িগ্রামে গ্রীন ভয়েস-এর ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে গড়ে তোলা হলো একটি ভিন্নধর্মী স্মৃতিচিহ্ন “জুলাই স্মৃতি সবুজ চত্বর”। পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস-কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা এই আয়োজনের মধ্য দিয়ে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সৃষ্টি করেছে ইতিহাস ও প্রকৃতির এক অপূর্ব সংযোগ।

এই সবুজ চত্বরে রোপণ করা হয়েছে নানা ধরনের বৃক্ষ, যার প্রতিটিই উৎসর্গ করা হয়েছে একেকজন শহিদের নামে। প্রতিটি গাছের নিচে বসানো হয়েছে শহিদের পরিচিতিসহ একটি নামফলক, যেখানে তুলে ধরা হয়েছে তাঁর সংগ্রামী জীবন ও অবদানের সংক্ষিপ্ত বিবরণ।

চত্বরে স্থাপিত হয়েছে একটি ইতিহাস ফলক, যাতে সংক্ষেপে তুলে ধরা হয়েছে ২৪ জুলাইয়ের গণআন্দোলনের পটভূমি, প্রেক্ষাপট ও তাৎপর্য। স্মৃতিচিহ্ন শুধু দর্শনের জন্য নয়, জানার জন্যও এই ধারণা থেকেই প্রতিটি ফলকে যুক্ত করা হয়েছে QR কোড, যা স্ক্যান করলে দেখা যাবে একটি পূর্ণাঙ্গ ইউটিউব ডকুমেন্টারি।

এই উদ্যোগের উদ্বোধন করেন গ্রীন ভয়েস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক আলমগীর কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আতাউল হক খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, যেমন রাইসুল ইসলাম নোমান, আব্দুল মান্নান, সোহানুর রহমান সোহান, রবিউল ইসলাম রুবেল, মিজানুর রহমান মিলন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম।

গ্রীন ভয়েস-এর এই সৃজনশীল প্রয়াস প্রমাণ করে ইতিহাসকে শুধু পাথরের ভাস্কর্যে নয়, সবুজের ছায়ায়ও ধারণ করা যায়। “জুলাই স্মৃতি সবুজ চত্বর” তাই কেবল একটি বাগান নয়, বরং আগামী প্রজন্মের জন্য এক পরিবেশবান্ধব শিক্ষাক্ষেত্র।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!