এফ কে আশিক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বিশেষ ট্রুপ মিটিং আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটস, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।
শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলা স্কাউটস কার্যালয়ে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস সম্পাদক খলিলুর রহমান পলাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্কাউটস কমিশনার বাদরে জাহান ফ্লেমি।
স্কাউটস লিডার খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কাব লিডার মমতাজ মন্ডল নীনা এবং উপজেলা প্রশাসন স্কাউটসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটস সদস্যরা।
এ সময় অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে স্কাউটসের ভূমিকা তুলে ধরেন।
Leave a Reply