1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

ভূরুঙ্গামারীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এ আলোচনা সভা আরম্ভ হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আহত জুলাই যোদ্ধা আব্দুল লতিফ, এনামুল হক, ভূরুঙ্গামারী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহ্বাক ইয়াকুব রহমান শ্রাবণ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  আল হেলাল মাহমুদ।

ইয়াকুব রহমান শ্রাবণ বলেন, যে মেধার জন্য আমরা যুদ্ধ করেছি, স্বৈরশাসকের পতন ঘটিয়েছি আজকে ২০২৫ সালের এই দিনে দাঁড়িয়েও আমাদের বলতে হচ্ছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। আমরা বিপ্লবি আমার ভাই রক্ত দিয়েছে। এই রক্ত মাখা হাত দিয়ে আমার আহত ভাইকে হাসপাতালে নিয়েছি। এই জুলাই বিপ্লব কে বিভিন্ন রাজনৈতিক দল বিকৃত করছে। আমরা জুলাই বিপ্লবকে কোনভাবেই নস্যাৎ হতে দিব না।

আজিজুর রহমান সরকার স্বপন বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমরা একটি নতুন দেশ পেয়েছি। আর নতুন এক সম্ভাবনাময় দেশ পেয়েছি জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং কোনো অবস্থাতেই জুলাই আগষ্টের এই অভ্যুত্থানকে এই নতুন স্বাধীনতাকে কেউ অবহেলা করার চেষ্টা করবেন না।

তিনি আরো বলেন, জুলাইয়ের বিজয়ের দাবিকে কেউ যেন নষ্ট করতে না পারে এবং এই বিজয়ে যারা ভূমিকা রেখেছে তাদেরকে কেউ যেন অমর্যাদা করার দূ:সাহস না করে সে বিষয়ে সকলকে ঐক্যবধ্য হতে হবে।

এ সময় ভূরুঙ্গামারী উপজেলায় আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবার, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!