1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে যুব প্লাটফর্ম সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের চিলমারীতে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে উপজেলা যুব প্লাটফর্ম সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ৬ ইউনিয়নের সদস্যদের নিয়ে বাল্যবিয়ে, জোরপূর্বক বিবাহ বন্ধ, নারী ও শিশু সুরক্ষায় যুব সদস্যদের করনীয়, তাদের দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধক কাজে সুযোগসহ নানান বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা যুব প্লাটফর্ম সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিসসহকারী আনোয়ারুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের টেকনিক্যাল অফিসার আব্দুল মমিন হোসেন, ইউনিয়ন ফেসিলিটেটর বিবেকানন্দ বিশ্বাস, শাহ আলম, সুজিত কুমার সরকার প্রমুখ।

চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে আর্থিক ও কারিগরি সহযোগিতা করে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!