1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

কুড়িগ্রামে স’মিলে করাতের আঘাতে শ্রমিক নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স’মিলে কাঠ ফাঁড়াইয়ের সময় করাতের আঘাতে শুকুর আলী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) শেষ বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমণ্ডল আনন্দ বাজারসংলগ্ন আয়নাল হকের স’মিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শুকুর আলী ওই এলাকার দবির উদ্দিনের ছেলে এবং স’মিল মালিক আয়নাল হকের ভগ্নীপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অন্যান্য শ্রমিকদের সঙ্গে মিলিত হয়ে কাঠ ফাঁড়াই করছিলেন শুকুর আলী। হঠাৎ একটি ফাঁড়াই করা কাঠ ছুটে এসে তাকে আঘাত করে। ধাক্কা সামাল দিতে না পেরে তিনি করাত মেশিনের ওপর পড়ে যান। এতে তার বাম কাঁধ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন বলেন, “স’মিলে কাঠ ফাঁড়াইয়ের সময় করাতের উপর পড়ে গিয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।”

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এস আই মঞ্জুরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা হয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!