কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম পৌরসভার পরিবার কল্যাণ সহকারী জেবুন নাহার আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয়েছেন। টানা পাঁচবার এই সম্মান অর্জন করে তিনি নজির স্থাপন করেছেন। শুধু তাই নয়, রংপুর বিভাগের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবেও তিনি নির্বাচিত হয়েছেন।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে জেলা প্রশাসক নুরসাত সুলতানার হাত থেকে তিনি ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
জেবুন নাহার পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্যসেবা এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় এই পুরস্কার পেয়েছেন।
পুরস্কার গ্রহণ শেষে জেবুন নাহার বলেন, “টানা ৫ বার জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হলাম। পাশাপাশি বিভাগের শ্রেষ্ঠত্বও অর্জন করেছি। নানা প্রতিকূলতার মধ্যেও আমি নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। এই অর্জন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের জেলার সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবার দোয়া কামনা করছি।”
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা জেবুন নাহারের এই সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, তিনি এই বিভাগে কাজ করা সকলের জন্য অনুপ্রেরণার উৎস।
Leave a Reply