1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবি শিক্ষকের ওপর হামলাকে ‘ধস্তাধস্তি’ বলল শিক্ষক সমিতি, বিবৃতিতে নামেও বিভ্রান্তি

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও তিন ছাত্রনেতার ওপর হামলাকে শিক্ষক সমিতি ‘ধস্তাধস্তি’ বলেছে; তাদের বিবৃতিতে দুই শিক্ষকের নামেও রয়েছে বানান ভুল।

রোববার (১৩ জুলাই) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “গত ১০ জুলাই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থীকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শৃঙ্খলার পরিবেশকে বিঘ্নিত করেছে।”

বিবৃতিতে বলা হয়, “একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের (ছাত্রলীগ) নেতাকে ঘিরে সৃষ্ট উত্তেজনায় ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর মো. শফিকুর রহমানের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, যা নিন্দনীয়।”

তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিবৃতিতে উল্লেখিত দুই শিক্ষকের সঠিক নাম যথাক্রমে ড. কে এ এম রিফাত হাসান ও মো. শফিকুল ইসলাম।

শিক্ষক সমিতি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের নিরাপত্তা, সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় আমরা আপসহীন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরি।”

বিবৃতিতে আরও বলা হয়, “একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং জ্ঞানচর্চা উপযোগী পরিবেশ নিশ্চিতে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।”

এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. কে এ এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলামকেও গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!