1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত, আহত ৩

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

‎কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

‎রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, অটোরিকশাচালক বাহার উদ্দিন বানু (৩০) এবং যাত্রী আতিকা খাতুন (১৫)। বাহার উদ্দিন ভুরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা এবং আতিকা রায়গঞ্জ এলাকার বাসিন্দা। জানা গেছে, আতিকা তার পরিবারের সঙ্গে সোনাহাট স্থলবন্দরে ঘুরতে এসেছিলেন। আহতরা হলেন৷ আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা। তাঁরা সবাই একই অটোরিকশায় ছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি সোনাহাটগামী ড্রাম ট্রাক ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক বাহার উদ্দিন মারা যান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কিশোরী আতিকার মৃত্যু হয়।

‎ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

‎ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!