1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে প্রীতি কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত: ‘চল কাবাডি খেলি’ স্লোগানে মেয়েদের অংশগ্রহণ

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে “ট্রেনিং অন ডিস্ট্রিক গালস্ কাবাডি, কুড়িগ্রাম” কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো প্রীতি কাবাডি টুর্নামেন্ট।

‘চল কাবাডি খেলি’ এই উদ্দীপনামূলক স্লোগান নিয়ে শুক্রবার (১১ জুলাই) সকালে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক এসআইএম ফেরদৌস আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আসাদুজ্জামান।

অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:

  • ক্রীড়া পরিদপ্তরের প্রধান সহকারী মো. হাসান তারেক
  • পরিচালকের একান্ত সহকারী মো. নাসির উদ্দিন
  • হিসাব সহকারী জহুরুল হক জনি
  • জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন
  • কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ
  • জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আজিজুর হক
  • গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু
  • কোচ রেজাউল করিম রাজু প্রমুখ।

এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন বিদ্যালয় ও নারী ক্রীড়া দল অংশ নেয়। কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলায় মেয়েদের অংশগ্রহণকে সামনে রেখে এ আয়োজন প্রশংসা কুড়িয়েছে অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামহলে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালিয়ে গেলে মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়বে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের পথ সুগম হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!