রাজিবপুর প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যাদুরচর মডেল ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক রফিকুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার বটতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি রাজিবপুর উপজেলার জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় রফিকুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দীর্ঘদিন পর ২০১৩ সালের ৫ আগস্ট স্থানীয় এক জামায়াত কর্মী মামলাটি দায়ের করেন।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলাম বলেন, আটককৃত রফিকুল ইসলাম মুকুলকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply