1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযান: ১ মণ গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা শহরের সুজামের মোড় এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক কারবারি সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীর ব্যাটালিয়নের সদস্যরা অভিযান পরিচালনা করে গাঁজার চালানসহ মোটরসাইকেলটি উদ্ধার করে। অভিযানের সময় মাদক কারবারিকে ধাওয়া দিলেও সে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গেছে। এছাড়াও সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!