নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার পুরাতন যাদুরচর এলাকায় ২০১৫-১৬ অর্থবছরে নির্মিত হয় একটি ৪০ ফুট দীর্ঘ কংক্রিটের ব্রিজ, যার নির্মাণে সরকারের ব্যয় হয় ৩২ লাখ ৫২ হাজার টাকা। কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও ব্রিজটির দুই পাশে সংযোগ সড়ক না হওয়ায় এটি অচল অবস্থায় পড়ে আছে। ফলে দুবলাবাড়ি, ঝাউবাড়ি, বকবান্ধা, খেওয়ারচরসহ সাত গ্রামের অন্তত ১০ হাজার মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।
ব্রিজটি মূল সড়ক থেকে ৮-১০ ফুট উঁচুতে অবস্থান করায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। স্থানীয়রা জানান, আগে এই সড়ক দিয়ে সহজে চলাচল করা যেত, কিন্তু ব্রিজ নির্মাণের পর সংযোগ সড়ক না থাকায় পুরো সড়ক ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।
উপজেলা পিআইও জানান, কাজটি তার সময়ের নয়, তবে ব্রিজটি চলাচলের উপযোগী করতে চেষ্টা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার দাবি করেছেন, বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, যা দ্রুত ঠিক করা হবে। তবে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, কখনোই সংযোগ সড়ক তৈরি হয়নি।
Leave a Reply