কুড়িগ্রাম সংবাদ ডেস্কঃ
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার কেন্দ্রস্থলে একটি নতুন ফ্ল্যাগশিপ শো-রুম চালু করার মাধ্যমে চীনা অটোমোটিভ জায়ান্ট GAC বাংলাদেশে তাদের সম্প্রসারণ অব্যাহত রেখেছে।
এই বছরের মে মাসে ঢাকা মোটর শোতে ব্র্যান্ড লঞ্চের পর এ শো-রুম GAC এবং তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস মোটরস লিমিটেড উভয়েরই বাংলাদেশের অটোমোবাইল শিল্পকে বৈচিত্র্যময় করার প্রতিশ্রুতিকে আরও জোরদার করে।
একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শো-রুমটি চালু করা হয়, এবং ডিএইচএস মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাফিস খন্দকার, প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান এবং জিএম আরমান রশিদ এবং ফারহান সামাদ উপস্থিত ছিলেন। GAC এর পক্ষ থেকে, GAC ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝোউ, চীনের গুয়াংজুর GAC সদর দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন।
ডিএইচএস এই মুহুর্তে GAC এর বৈদ্যুতিক সাব-ব্র্যান্ড AION চালু করার এবং বাংলাদেশে GAC যানবাহনের জন্য একটি স্থানীয় ফ্যাক্টরিতে সংযোজন প্রকল্প চালু করার পরিকল্পনায় আছে ।
Leave a Reply