কুড়িগ্রাম প্রতিনিধি:
দারিদ্র্যকে হার মানানো এক অদম্য গল্পের নাম রুশনি আক্তার। কুড়িগ্রামের উলিপুর উপজেলার যমুনা বকশী গ্রামের এই শিক্ষার্থী এবারের এসএসসি (২০২৫) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে প্রমাণ করেছে– ইচ্ছাশক্তির কাছে সব কিছুই তুচ্ছ।
পিতা রফিকুল ইসলাম অসুস্থ, পরিবারের আয়-রোজগার প্রায় নেই বললেই চলে। মা অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন, হাঁস-মুরগি পালন করে চালান মেয়ের পড়াশোনার খরচ। এমন কঠিন বাস্তবতার মাঝেও রুশনি স্বপ্ন দেখে— মেডিকেলে পড়ে চিকিৎসক হবেন। গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা দিবেন, এটাই তাঁর লক্ষ্য।
রুশনি বলেন, আমি মেডিকেলে পড়ে চিকিৎসক হতে চাই। এলাকার গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতে চাই।
তাঁর মা বলেন, অভাব থাকলেও মেয়ের পড়াশোনায় ছেদ পড়তে দিইনি। ও যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে এইটাই চাওয়া।”
এখন রুশনির স্বপ্ন টিকিয়ে রাখার জন্য দরকার একটি ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ ও ভবিষ্যতের শিক্ষাজীবনের জন্য আর্থিক সহায়তা।
আপনার একটুখানি সহানুভূতি ও সহযোগিতাই হতে পারে একটি মেয়ের স্বপ্ন পূরণের সিঁড়ি। এটি শুধু রুশনির নয় একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন।
Leave a Reply