কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস (এনকেএম স্কুল)। এ বছর এ প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৩২০ জন পরীক্ষার্থী সকলেই জিপিএ-৫ পেয়েছে। শতভাগ জিপিএ-৫ প্রাপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে।
নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস দীর্ঘদিন ধরেই শিক্ষার মান ও শৃঙ্খলার জন্য প্রশংসিত হয়ে আসছে। এবার এসএসসি পরীক্ষায় এমন অসাধারণ ফলাফল দেশের শিক্ষা অঙ্গনে আলোড়ন তুলেছে। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের ছোঁয়া ছড়িয়ে পড়ে ফলাফল প্রকাশের পরপরই।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, নিয়মিত পড়াশোনা, দক্ষ ও নিবেদিত শিক্ষক মণ্ডলী, আধুনিক শিক্ষাপদ্ধতি ও কঠোর তদারকির ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের সাফল্যের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়।
এনকেএম স্কুলের এই অনন্য অর্জন দেশের শিক্ষা খাতে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply