1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

কুড়িগ্রামে ছাত্রশিবিরের আয়োজনে জিপিএ ৫ প্রাপ্তদের তাৎক্ষণিক সংবর্ধনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

বৃহস্পতিবার (১০ জুলাই) কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ায় ছাত্রশিবিরের জেলা অফিসে কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, “আজ তোমরা যে সাফল্য অর্জন করেছো, তা নিঃসন্দেহে পরিশ্রম, সাধনা ও আল্লাহর রহমতের ফল। তবে মনে রাখতে হবে, এটাই জীবনের শেষ সাফল্য নয় বরং এটি একটি সূচনা। অহংকার নয়, এই ফলাফল হোক নম্রতা ও সমাজে অবদান রাখার প্রেরণা।”

জেলা সভাপতি মুকুল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “অহংকার ধ্বংসের কারণ, তাই সবসময় বিনয়ী থেকো। যারা পিছিয়ে পড়েছে, তাদের পাশে দাঁড়াও। দীন ও দুনিয়া উভয়ের জ্ঞান অর্জনে মনোনিবেশ করো।”

অনুষ্ঠানে ছাত্রশিবিরের জেলা দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে তাৎক্ষণিক সংবর্ধনা দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!