1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে তিনটি বিদ্যালয়ের কেউই পাস করেনি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬০৬৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলার তিনটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে না পারায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার পুর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, এবং ফুলবাড়ী উপজেলার নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে কেউই উত্তীর্ণ হতে পারেনি।

এদিকে, জেলায় সামগ্রিক ফলাফলও তুলনামূলকভাবে দুর্বল। কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৮.২৪ শতাংশ হলেও কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৮৯.২২ শতাংশ। বালিকা বিদ্যালয়ে ২৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৭.৩৩ শতাংশ।

শিক্ষাবিদ ও অভিভাবকরা মনে করছেন, শিক্ষার্থীদের দুর্বল প্রস্তুতি, মানসম্পন্ন শিক্ষকের অভাব ও অনুশীলনের ঘাটতি এই ফলাফলের জন্য দায়ী। দ্রুত সময়ের মধ্যে এসব বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!