1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

দিনাজপুর বোর্ডে ১৩টি বিদ্যালয়ে এসএসসিতে কেউই পাস করেনি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

চলতি বছরের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৩টি বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে পারেনি। এসব বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৮ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, দিনাজপুর বোর্ডে গড় পাসের হার ৬৭.০৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন, যার মধ্যে পাস করেছেন ১ লাখ ২২ হাজার ১৪৬ জন।

শূন্য পাসকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে

গত বছর এ বোর্ডে শূন্য পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল ৪টি। কিন্তু এবছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে। অপরদিকে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে—গত বছর ছিল ৭৭টি, এবার তা নেমে এসেছে ৪৮টিতে।

যে বিদ্যালয়গুলো শূন্য পাস করেছে

১. রতনপুর হাই স্কুল, পীরগাছা, রংপুর (৪ জন)

২. ছোট উজিরপুর হাই স্কুল, পীরগঞ্জ, রংপুর (৯ জন)

৩. গুড়িদাহা হাই স্কুল, গাঘাটা, গাইবান্ধা (২৪ জন)

৪. বিশ্বনাথপুর আদর্শ হাই স্কুল, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা (৪ জন)

৫. শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাই স্কুল, ডিমলা, নীলফামারী (৪ জন)

6. পূর্ব কুমারপুর আদর্শ হাই স্কুল, কুড়িগ্রাম সদর (১ জন)

7. পেইরাডাঙ্গা হাই স্কুল, নাগেশ্বরী, কুড়িগ্রাম (১১ জন)

8. নাজির মামুদ আদর্শ হাই স্কুল, ফুলবাড়ী, কুড়িগ্রাম (৯ জন)

9. পশ্চিমবড়ুয়া রোটারী হাই স্কুল, লালমনিরহাট সদর (৮ জন)

10. সাতখামার হাই স্কুল, বীরগঞ্জ, দিনাজপুর (৮ জন)

11. সেনুয়া হাই স্কুল, ঠাকুরগাঁও সদর (২ জন)

12. জগন্নাথপুর হাই স্কুল, ঠাকুরগাঁও (৪ জন)

13. ডাবোর ভাঙ্গা হাই স্কুল, বোদা, পঞ্চগড় (১০ জন)

বোর্ডের বক্তব্য

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা. তৌহিদুল ইসলাম বলেন, “এবার সব বোর্ডেই ফলাফল তুলনামূলক খারাপ। তারপরও আমরা শূন্য পাস করা এসব বিদ্যালয় সম্পর্কে বিস্তারিত যাচাই করে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!