1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

কুড়িগ্রামে তিস্তা নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হওয়া নাজিম (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (৯ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাজিম উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজার এলাকার রফিকুল ইসলামের তৃতীয় ছেলে। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। স্থানীয়রা ধারণা করেন, খেলতে খেলতে সে তিস্তা নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই রাজারহাট ফায়ার সার্ভিসে জানানো হলে রাজারহাট ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালায়। একদিন পর নদীর ঘাটে বাঁধা একটি নৌকার পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের জানান, “দীর্ঘ সময় তল্লাশির পর অবশেষে আজ সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!