কুড়িগ্রাম প্রতিনিধি:
হিমাগার ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে সড়কে আলু ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
ক্ষুব্ধ কৃষকরা জানান, বাজারে আলুর দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ার পরও চলতি মৌসুমে হিমাগার মালিকরা ভাড়া বাড়িয়েছেন। এতে চরম লোকসানের মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।
কৃষকদের হিসাব অনুযায়ী লোকসান চিত্র:
এ অবস্থায় হিমাগারে প্রতিকেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানান কৃষকরা।
আলু চাষি হাসু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,
“গত বছর যে বস্তা আলু ৩৫০ টাকায় হিমাগারে রেখেছিলাম, এবার তার ভাড়া ৪৫০ টাকারও বেশি। আলুর দাম এমনিতেই কম, ভাড়া যদি বাড়ে—তাহলে আমরা কিভাবে বাঁচবো?”
পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন জানান, বিষয়টি সমাধানের আশ্বাস দেয়া হয়েছে। পরে কৃষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। তাদের আগামীকাল বুধবার (৯ জুলাই) ডাকা হয়েছে, তারা আসলে বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply