1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জবিতে ক্লাস মনিটরিং সফটওয়্যার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালার বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম-এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, আইসিটি সেলের পরিচালক এবং প্রতিটি বিভাগের শ্রেণি প্রতিনিধি (সিআর) অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমেই এই উদ্যোগ সফল হবে।” তিনি আরও জানান, আগামী মাস থেকেই সফটওয়্যারটির বাস্তবায়ন শুরু হবে, যা শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে সহায়ক হবে।

কর্মশালায় সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি এবং কারিগরি দিক নিয়ে আলোচনা করা হয়। আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোঃ হাফিজুর রহমান প্রজেক্টরের মাধ্যমে সফটওয়্যারটির কার্যপদ্ধতি উপস্থাপন করেন। শ্রেণি প্রতিনিধিরা ব্যবহার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন, যার উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা এ উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, সফটওয়্যারটি একাডেমিক পরিবেশকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে।

উল্লেখ্য, সফটওয়্যারটি জবি আইসিটি সেলের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং বিভাগীয় চেয়ারম্যানরা সংশ্লিষ্ট সিআরদের সহযোগিতায় এর বাস্তবায়ন নিশ্চিত করবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!