1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

মাইমুনা হত্যার প্রতিবাদে জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী শিশু মাইমুনা আক্তার ময়নার নৃশংস হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জবি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

মানববন্ধনে জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “যারা ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে, তারা মানসিকভাবে বিকৃত। তবে মূল সমস্যা রাষ্ট্রীয় বিচার কাঠামোর দুর্বলতায়। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলেও কার্যকর না হওয়ায় অপরাধ বেড়েই চলেছে। উন্মুক্তভাবে মৃত্যুদণ্ড কার্যকর করলে এই অপরাধ রোধ করা সম্ভব হবে।”

বাংলা বিভাগের শিক্ষার্থী মুন্না বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাইমুনার হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার ব্যর্থ হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামবো।”

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পরও শিশুদের এমন নির্মম পরিণতি মেনে নেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো।দেশের প্রতিটি মা-বোনের নিরাপত্তা নিশ্চিত করুন। এই হত্যার দ্রুত ও কঠোর বিচার আমরা দেখতে চাই।”

উল্লেখ্য, গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি মসজিদের ছাদ থেকে শিশু মাইমুনার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় পেঁচানো ছিল ওড়না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!