1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

লালমনিরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ, এলাকাজুড়ে শোক

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট :

লালমনিরহাট সদর উপজেলার হাড়ীভাঙ্গা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে সাইফুল ইসলাম (৪৮) নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম হাড়ীভাঙ্গা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রায় ১২ লাখ টাকার সম্পত্তি বিক্রি করেও তিনি ঋণমুক্ত হতে পারেননি। এ নিয়ে তিনি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত ও হতাশায় ভুগতেন।

সকালে বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী প্রধান শিক্ষকের কক্ষের পাশে থাকা একটি শ্রেণিকক্ষে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়া বেগম জানান, “সকালে খবর পেয়ে স্কুলে এসে শ্রেণিকক্ষে সাইফুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশে খবর দিই। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করেছে।”

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপে আত্মহত্যা করেছেন তিনি। পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে চাওয়ায় তা হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!