অনলাইন ডেস্ক:
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে দেশজুড়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে ৭ জুলাই রোববার শিক্ষার্থীরা পালন করেন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি।
সকালে শুরু হওয়া এই কর্মসূচির প্রভাবে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। বিকেল পর্যন্ত আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শহরেও চলে সড়ক অবরোধ ও বিক্ষোভ।
Leave a Reply