1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাটগ্রাম থানায় হামলার ঘটনায় বিএনপি জড়িত নয়: ব্যারিস্টার হাসান রাজীব প্রধান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট।।

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর, আসামি ছিনতাই ও সংঘর্ষের ঘটনায় বিএনপিকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে পাটগ্রাম পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জানান, এই ঘটনায় বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এটি একটি প্রশাসনিক ও ব্যবসায়িক বিরোধের বহিঃপ্রকাশ, বিএনপিকে ইচ্ছাকৃতভাবে জড়িয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপিকে দায়ী করে যে পোস্ট দিয়েছেন, তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার রাজীব আরও বলেন, যদি সত্যিই এ ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকে এবং তা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু একটি ব্যক্তির দায় পুরো দলের ওপর চাপানোর অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি গোলাম মোস্তফা সালাউদ্দিন আহমেদ ওপেল, লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ (ভিপি আনিছ) সহ উপজেলা, পৌরসভা ও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!