1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

নাগেশ্বরীতে ক্যাসিনো সম্রাটের মিথ্যা মামলার প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন, নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথী বাজারে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত হয়েছে। জানা যায়, গত ৩ মে ওই বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন এমপি প্রার্থীর ব্যানার টানানো ছিল।

স্থানীয় যুবক, ভারসাম্যহীন বলা চলে, শামসুল হুদা সুমন ওই ব্যানারটি নামিয়ে ফেলে এবং সেখানে তার ব্যক্তিগত ঈদের শুভেচ্ছা ব্যানার টানায়। পরে এমপি প্রার্থীর ব্যানারটি ছিঁড়ে বাড়িতে নিয়ে যায় সে।

এই ঘটনার ভিডিও স্থানীয় এক যুবক মাইনুল ডলার ফেসবুকে পোস্ট করলে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায়। ঘটনার জের ধরে শামসুল হুদা সুমন যখন পাথাড়ি মসজিদে যান, তখন মাইনুল ডলারের ছেলে এবং সুমনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ সময় শামসুল হুদা সুমনের আড়াই লক্ষ টাকা ছিনতাই হয়েছে বলে দাবি করেন তার বাবা শাহানুর আলম ছকিনুর। পরে আহত অবস্থায় শামসুল হুদা সুমনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শামসুল হুদার পরিবার অভিযোগ করে, তাদের ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং এ ঘটনায় তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। এ ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার চেয়ে আজ আলেপের তেপথী বাজারে এক মানববন্ধন ও র‌্যালির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাইনুল ডলার এলাকার ‘ক্যাসিনো সম্রাট’ ও ‘মাদক গডফাদার’ হিসেবে পরিচিত। তার সহযোগী জাহিদুল ইসলামসহ পুরো সিন্ডিকেট এই এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বক্তারা দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানান এবং বলেন, ক্যাসিনো ও মাদক ব্যবসার বিস্তার এভাবে চলতে থাকলে সমাজ অচিরেই অন্ধকারে তলিয়ে যাবে।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ সুজাউদ্দৌলা সুজা মেম্বার। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শামসুল হুদা সুমনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই। আমরা চাই এই ঘটনার সঠিক ও দ্রুত বিচার হোক। মাদক ও ক্যাসিনো এই এলাকা থেকে নির্মূল করতে হবে।

স্থানীয় বাসিন্দা মোঃ আমিনুর মিয়া বলেন,
মাইনুল আগে ছিলেন একজন মাঝি। এখন তার কাছে কোটি কোটি টাকা। কোথা থেকে এলো এই টাকা? আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক। অনেক ছেলেদের সে ধ্বংস করেছে এই ক্যাসিনোতে।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন শহীদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনজু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং শতাধিক এলাকাবাসী। তারা সরকারের কাছে দাবি জানান মাদক ও ক্যাসিনো নির্মূলের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের এবং শামসুল হুদা সুমনের ন্যায়বিচার নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার।

মানববন্ধন ও র‌্যালি শেষে এলাকাবাসী বলেন,
আমরা চাই এই এলাকার যুবসমাজ বাঁচুক, মাদক ও জুয়া থেকে মুক্ত থাকুক। প্রশাসনের কাছে অনুরোধ দয়া করে ব্যবস্থা নিন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!