1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

ভূরুঙ্গামারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, ইন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ এর ফিল্ড স্কুল কংগ্রেস।

বুধবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভূরুঙ্গামারী।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) আসাদুজ্জামান, সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) রংপুর অঞ্চলের অশোক কুমার রায়, সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএপিপিও রায়হান নবি।

অনুষ্ঠানে উপজেলার ৭০ জন কৃষকসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ পার্টনার প্রোগ্রামের আওতাধীন ‘উত্তম কৃষি চর্চা’ ও ‘কৃষক সেবা কেন্দ্র’ স্টল পরিদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!