1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তিস্তা পরিকল্পনায় বাস্তবতা চাই, টালবাহানা নয়: কুড়িগ্রামে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে দ্বিতীয় দিনের কর্মসূচিতে কুড়িগ্রামে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো ধোঁয়াশা বা টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। উন্নয়নের স্বার্থে এই প্রকল্প বাস্তবভিত্তিক হতে হবে এবং কুড়িগ্রাম যেন এতে উপেক্ষিত না হয়, তা নিশ্চিত করতে হবে।

বুধবার (২ জুলাই) দুপুর ২টায় কুড়িগ্রামের ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় রংপুর থেকে রাজারহাট হয়ে পদযাত্রা নিয়ে কুড়িগ্রামে প্রবেশ করেন এনসিপির নেতাকর্মীরা। তারা ত্রিমোহনী বাজার হয়ে সভাস্থলে পৌঁছান।

পথসভায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নাহিদ ইসলাম বলেন, “আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তা এখনও বাস্তবায়ন হয়নি। কুড়িগ্রামের মতো এলাকা আজও বঞ্চনা, অবহেলা ও দারিদ্র্যের প্রতিচ্ছবি। যতদিন না কুড়িগ্রামের প্রান্তিক জনগণের উন্নয়ন নিশ্চিত হবে, ততদিন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠার দাবি অসম্পূর্ণ থেকে যাবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। সেই মাফিয়া সংস্কৃতি, দখলদারিত্ব, সন্ত্রাস আজও বর্তমান। এই পরিস্থিতি পরিবর্তনে এনসিপি জনগণের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।”

এর আগে রাজারহাটে আরেকটি পথসভায় নাহিদ ইসলাম জানান, “আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করবো। যারা গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।”

রাজারহাট ও কুড়িগ্রামে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কৌলাশ চন্দ্র রবিদাস, ড. আতিক মুজাহিদ, সামান্তা শারমিন, এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সঞ্চালনায় ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সমাবেশ শেষে কুড়িগ্রাম জেলার সন্তান এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী হিসেবে সমর্থন জানান নাহিদ ইসলাম।

পদযাত্রা শেষে এনসিপির নেতাকর্মীরা নাগেশ্বরী হয়ে ফুলবাড়ী উপজেলার পথে রওনা দেন, যেখানে আরও একটি পথসভা শেষে তারা লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!