1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

দুই সন্তান ও স্ত্রীর সম্পদ বিবরণ চেয়ে সাবেক প্রতিমন্ত্রীর পরিবারকে দুদকের নোটিশ

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রামের সংসদ সদস্য জাকির হোসেন এমপির স্ত্রী ও দুই সন্তানকে সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ জুলাই) দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয় থেকে পাঠানো পৃথক তিনটি চিঠিতে তাদেরকে এই নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, দুদকের পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩) বেনজীর আহম্মদের স্বাক্ষরিত নোটিশের ভিত্তিতে অনুসন্ধানে কমিশনের বিশ্বাস জন্মেছে যে, জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তান জ্ঞাত আয়ের উৎসের বাইরে স্বনামে ও বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন।

নোটিশে বলা হয়, তাদের নিজ নামে এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে কমিশনে দাখিল করতে হবে।

বিবরণী দাখিলে ব্যর্থ হলে বা মিথ্যা তথ্য দিলে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারার অধীনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

যাদের বিরুদ্ধে এই নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন—জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির এবং মেয়ে জাকিয়াতা বাচ্ছুম। তাদের সবার স্থায়ী ঠিকানা: গ্রাম রৌমারী, ইউনিয়ন রৌমারী, ডাকঘর ও উপজেলা রৌমারী, জেলা কুড়িগ্রাম।

দুদক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এর আগেও একাধিকবার নোটিশ দিতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু কাউকে না পাওয়ায় তা সম্ভব হয়নি। এবার শেষবারের মতো নোটিশটি বাড়ির দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!