1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

জুলাই শহীদের তালিকায় নতুন করে যুক্ত হলো কুড়িগ্রামের রফিকুল ইসলামসহ আরও ১০ জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জুলাই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকায় নতুন করে আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করেছে সরকার। সোমবার (১ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে এই হালনাগাদ তালিকা প্রকাশ করে।

সরকারি গেজেটে উল্লেখ করা হয়, ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪–এ শহীদ পরিবার ও জুলাই–যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর সংশ্লিষ্ট ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধি অনুযায়ী শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে। এই হালনাগাদে মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে।

নতুন অন্তর্ভুক্ত শহীদদের নাম নিম্নরূপ:

  • কুড়িগ্রামের মো. রফিকুল ইসলাম
  • শরীয়তপুরের নড়িয়ার বাঁধন
  • ঢাকার পূর্ব সেনপাড়া পর্বতার কবির
  • যাত্রাবাড়ীর কুতুবখালীর মো. নাসির হোসেন
  • দনিয়ার মো. নুর হোসেন
  • উত্তর কুতুবখালীর মো. আসলাম
  • চট্টগ্রামের ডবলমুরিংয়ের মো. হাছান
  • নোয়াখালীর সোনাইমুড়ীর ইয়াছিন
  • যশোর সদরের আ. আজীজ
  • বাগেরহাটের মোরেলগঞ্জের মো. নুরু বেপারী

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকা তৈরিতে সঠিক তথ্য যাচাই, শহীদ পরিবারের আবেদন, প্রমাণপত্র এবং মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন বিবেচনা করা হয়েছে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে গেজেট হালনাগাদ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!