1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘স্লিপ আছে, চাল নেই’—রৌমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান দুলালের বিরুদ্ধে। চাল না পেয়ে হতাশ ভুক্তভোগীরা চালের স্লিপ হাতে ইউনিয়ন পরিষদে গিয়েও ফিরেছেন খালি হাতে।

ভুক্তভোগী শহর বানু, নছিয়া খাতুন, ছনেকা খাতুন ও ছামসুল হক জানান, “আমাদের হাতে স্লিপ থাকার পরও চেয়ারম্যান আমাদের চাল দেননি। ঈদের আগে ও পরে বারবার গিয়েও চাল মেলেনি। আমরা গরিব মানুষ, চাল না পেলে খাবো কী?”

সুবিয়া খাতুন অভিযোগ করে বলেন, “নদীভাঙনে ঘর হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। চালের স্লিপ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার গিয়েছি, কিন্তু চাল পাইনি। আমরা সরকারের দেওয়া সাহায্য চাই।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের ৪৭ হাজার ৯৮৪টি পরিবারকে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে চরশৌলমারী ইউনিয়নের জন্য ৬ হাজার ৭০০টি বরাদ্দ ছিল।

চরশৌলমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আনছার আলী তুহিন জানান, “আমার ওয়ার্ডের বেশ কিছু মানুষ চাল পায়নি। বিষয়টি ট্যাগ অফিসারকে জানিয়েও কোনো ফল হয়নি। চেয়ারম্যান গরিবদের চাল আটকে রেখেছে কেন, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।”

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চরশৌলমারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল বলেন, নামের বরাদ্দের চেয়ে ওই ৭নং ওয়ার্ডে বেশি নাম দেওয়া হয়েছিল। তারা সবাই চাল পেয়েছে। এখানে স্বচ্ছ এবং সঠিকভাবে তালিকাভুক্ত করে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। চাল পায়নি বলে যেসব অভিযোগ করছে তা মিথ্যা, বানোয়াট।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার  বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে বিষয়টির খোঁজখবর নেওয়া হবে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!