1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জুলাই আন্দোলনের বিপ্লবীদের আগমন উপলক্ষে কুড়িগ্রামে এনসিপির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম (সদর) প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সফর উপলক্ষে এক প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে ‘জুলাই আন্দোলন’-এর শহীদ বীর যোদ্ধা আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আহত বিপ্লবীদের সুস্থতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচি ১ জুলাই শুরু হয়ে চলবে ৩০ জুলাই পর্যন্ত। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল (২ জুলাই) কুড়িগ্রাম সফরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিপ্লবী তারকারা। সকাল ১১টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে গিয়ে পথসভায় পরিণত হবে।

এতে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচিতে প্রায় ২০ হাজার সদস্যের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। পথসভা শেষে নেতৃবৃন্দ ফুলবাড়ী উপজেলায় আরেকটি পথসভায় অংশগ্রহণ শেষে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়। কুড়িগ্রাম জেলা ট্রাফিক বিভাগ কর্মসূচির শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।

বক্তারা বলেন, এই পদযাত্রা গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে একটি নতুন বাংলাদেশ গঠনে এই আন্দোলন সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!