1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবিতে ইরান-ইসরায়েল উত্তেজনার ভূরাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা ভিত্তিক আলোচনা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হলো ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতের ভূরাজনৈতিক প্রভাব নিয়ে একাডেমিক আলোচনা সভা। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে এ আয়োজন করে গ্লোবাল সাউথ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার (জিএসএসআরসি)।

আলোচনায় অংশ নেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক প্রেক্ষাপট, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং বৈশ্বিক শক্তির পালাবদল নিয়ে বিশ্লেষণ ও মতবিনিময় করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান। তিনি বলেন, “ইরান-ইসরায়েল-মার্কিন সংঘাত রাজনৈতিক, সামরিক ও আদর্শিক স্তরে সংঘটিত। এটি শুধু একটি অঞ্চল নয়, পুরো বিশ্ব রাজনীতির ভারসাম্যকেই চ্যালেঞ্জ করেছে। ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অপরাজেয় ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ এবং ইরান এখন পরমাণু শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, যা ওয়াশিংটন-তেহরান সম্পর্ককে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।”

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে বোঝা যায়, আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির স্বার্থসংঘর্ষ না বুঝে কোনো দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব নয়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে চীনের এগিয়ে চলা এবং রাশিয়ার কৌশলগত নীরবতাই প্রমাণ করে যে, বর্তমান বিশ্ব রাজনীতি এক বহুমুখী শক্তি কাঠামোর দিকে ধাবিত হচ্ছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, “শিয়া-সুন্নি বিভাজন নিরসনের মাধ্যমে মুসলিম বিশ্বে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক রাজনীতি বুঝে ভবিষ্যৎ নেতৃত্বে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।”

জিএসএসআরসি’র পরিচালক অধ্যাপক ড. মো. রইস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সাবিনা শারমিন। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর মেজবাহ-উল-আজম সওদাগর। সঞ্চালনায় ছিলেন ডেপুটি ডিরেক্টর ড. মো. আনিসুর রহমান।

আলোচনায় আরও বক্তব্য দেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসেন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ারুস সালাম।

আলোচনার শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!