1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

চিলমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু আলিফ (১৫) ও সয়ন কুমার (১৬)।

রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা এলাকার একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উপজেলার ৩নং থানাহাট ইউনিয়নের ছোটকুষ্টারী এলাকার বাসিন্দা ও টেলিকম ব্যবসায়ী ফারুক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর নাজিম তার দুই বন্ধু সাইফুল ইসলামের ছেলে আলিফ ও রঘুনাথের ছেলে সয়নকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পথিমধ্যে মাচাবান্ধা এলাকায় একটি ইটভাটার পাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাজিমের মৃত্যু হয়। আহত অবস্থায় আলিফ ও সয়নকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবু রায়হান জানান, “নাজিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।”

পরিবার সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টায় জানাজা শেষে নাজিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!