কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা শহরের ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে ডিলার প্রার্থীদের সরাসরি উপস্থিতিতে এ লটারি আয়োজন করা হয়।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা প্রধান অতিথি হিসেবে লটারির উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-ই-খুদা লটারি পরিচালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ মামুনুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মোজাফফর আলী, কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কাজী হাসিবুল হকসহ জেলা খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
জানা যায়, জেলা শহরের ১২টি পয়েন্টে ডিলার নিয়োগের লক্ষ্যে সর্বমোট ২৪৭টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৪টি আবেদন বাতিল হওয়ায় ২৪৩টি আবেদন বৈধ হিসেবে গণ্য করা হয়। প্রতিটি পয়েন্টে ২ জন করে প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রথম জনের তথ্য যাচাইয়ে কোনো অসঙ্গতি পাওয়া গেলে দ্বিতীয় জনকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাচিত প্রার্থীরা হলেন:
উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এ লটারি অনুষ্ঠানে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসন জানিয়েছে, ওএমএস কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে এসব ডিলারকে নির্ধারিত নিয়মের আওতায় তদারকি করা হবে।
Leave a Reply