1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

রৌমারীতে ২২১০০ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ২২হাজার ১০০পিস ইয়াবাসহ রফিক হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চর নতুনবন্দর এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী রফিক হোসেন রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের চর নতুনবন্দর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ি থেকে ২২ হাজার ১০০পিস ইয়াবাসহ রফিক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ওসি লুৎফর রহামন আরও জানান, ওই আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!