1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

রৌমারী থেকে অপহৃত স্কুলছাত্রী শেরপুরে উদ্ধার, মূল আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে অপহৃত ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শেরপুর জেলার বাজিতখিলা এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। একই অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি সালমান হোসেন (২২) কে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত সালমান হোসেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দুবলাবাড়ী গ্রামের বাসিন্দা এবং শাহাদাত হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিমের মায়ের দায়েরকৃত এজাহার অনুযায়ী, গত ৯ জুন ফরিদপুর জেলার কোতোয়ালী থানার বাসিন্দা বাদী তার সন্তানদের নিয়ে বেড়াতে যান কুড়িগ্রামের রৌমারী থানাধীন তার বোনের বাড়িতে। সেখানে এলাকার বখাটে যুবক সালমান হোসেন স্কুলছাত্রীটির প্রতি কু-নজর দেয় এবং প্রেমের প্রস্তাব দেয়।

প্রস্তাবে রাজি না হওয়ায় পরবর্তীতে সালমান তার বাবা শাহাদাত হোসেনকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠান। ভিকটিমের মা বিয়েতে রাজি না হলে ১৭ জুন দুপুর দেড়টার দিকে স্কুলছাত্রীটি তার খালার বাড়ি থেকে বের হলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

ঘটনার পরদিন ভিকটিমের মা কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

র‍্যাবের দল প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। পরে ২৯ জুন রোববার গ্রেপ্তারকৃত সালমান হোসেনকে মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

র‍্যাব জানিয়েছে, নারী ও শিশু সুরক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!