1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

সুন্নত পাগড়ী নিয়ে কটুক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত পাগড়ী নিয়ে আপেল নামের এক ব্যক্তির কুরুচিপূর্ণ কটুক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্যজোট, জেলা প্রেসক্লাব, এবং আরও ১০টি শ্রমিক সংগঠন। শত শত ধর্মপ্রাণ মুসলমান, শ্রমিক নেতা, কর্মচারী ও সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আপেল নামের এক ব্যক্তি সামাজিক মাধ্যমে মহানবী (সা.)-এর সুন্নত পাগড়ী নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বক্তারা বলেন— “লুঙ্গি খুলে মাথায় পাগড়ী বাঁধেন”—এমন কুরুচিপূর্ণ মন্তব্য গভীরভাবে আঘাত করেছে মুসলমানদের হৃদয়ে। বক্তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন—

  • কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব ও জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুর রহমান,
  • ঐক্যজোটের যুগ্ম আহ্বায়ক ও জেলা ইমারত নির্মাণ শ্রমিক নেতা মো. ছকমাল হোসেন,
  • হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং উন্নয়ন কমিটির আহ্বায়ক মাওলানা মো. বেলাল হোসেন,
  • জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মমিনুল ইসলাম,
  • সাংবাদিক আশীর্বাদ রহমান প্রমুখ।

মানববন্ধন শেষে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর বাজার ও কলেজ মোড় প্রদক্ষিণ করে সুলতানা পার্কে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা জানান, দেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে না পারলে ভবিষ্যতে আরও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!