1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিজিবির ৯ দিনব্যাপী কর্মসূচি

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে ৯ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কর্মসূচির আওতায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে জনসচেতনতামূলক সভা ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গত ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মাদকবিরোধী ব্যানার, পোস্টার, ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। যাত্রাপুর, চাকন্দাখান পাড়া, নারায়ণপুর, পাথরডুবি, দিয়াডাঙা, ধলডাঙা, হাজিপাড়া, শালঝোড়, ভাওয়ালকুড়ি, বাবুরহাট, সোনাহাট, কেদার, কচাকাটা, মাদারগঞ্জ, চৌদ্দঘুড়ি, দইখাওয়ারচরসহ বিভিন্ন এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবী ও সাধারণ জনগণের অংশগ্রহণে সভাগুলো অনুষ্ঠিত হয়।

সভায় মাদক চোরাচালান রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সন্দেহভাজন ব্যক্তিকে নিকটস্থ বিওপি’কে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে। সাম্প্রতিক পুশইন ঘটনা ও মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। দেশ ও জনগণের স্বার্থে বিজিবি সর্বদা সজাগ রয়েছে বলেও তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!